৫ মে পর্যন্ত গণপরিবহন চলাচলে থাকছে যেসব বিধিনিষেধ

Date:

Post View:

৫ মে পর্যন্ত গণপরিবহন চলাচলে থাকছে যেসব বিধিনিষেধ

চলমান করোনা পরিস্থিতির কারণে বিধিনিষেধ আসছে ৫ মে পর্যন্ত বাড়ানো হয়েছে। এরই মধ্যে শপিং মল ও মার্কেট খুলে দেয়া হলেও বন্ধ থাকছে গণপরিবহন।

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) আজ বুধবার মধ্যরাত থেকে আসছে ৫ মে মধ্যরাত পর্যন্ত গণপরিবহন চলাচলের বিধিনিষেধ আরোপ করে আদেশ জারি করেছে।

২৮ এপ্রিল জারি করা এক আদেশে সংস্থাটির পক্ষ থেকে বলা হয়েছে, এ সময় সব ধরনের সড়ক পরিবহন চলাচল বন্ধ থাকবে। তবে পণ্য পরিবহন, উৎপাদন ব্যবস্থা ও জরুরি সেবাদানে নিয়োজিত যানের ক্ষেত্রে এই আদেশ প্রযোজ্য হবে না। আইন শৃঙ্খলা ও জরুরি পরিসেবায় নিয়োজিত যানবাহন চলাচল করতে পারবে। এসবের মধ্যে রয়েছে— কৃষি উপকরণ (সার, কীটনাশক ও কৃষি যন্ত্রপাতি ইত্যাদি) বহনকারী যানবাহন চলাচল করতে পারবে। খাদ্য দ্রব্য, খাদ্যশস্য, ত্রাণ বিতরণ, স্বাস্থ্যসেবা ও কোভিড টিকাদানে নিয়োজিত যানবাহন চলাচল কোনো বাধা থাকবে না।

এই সময়ের বিদ্যুৎ, গ্যাস, টেলিযোগাযোগ, ফায়ার সার্ভিস, ডাকসেবার কাজে নিয়োজিত এবং গণমাধ্যমে কর্মরতদের যানবাহনও চলাচল করতে পারবে।

Bmirrorhttps://bmirror.net/
businessmirror20@gmail.com

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_img

Popular

More like this
Related

DSE ends week lower as most stocks decline turnover drops

The country’s main bourse, the Dhaka Stock Exchange (DSE),...

Bangladesh economy shows resilience amid inflation easing: GED

B Mirror Report: Bangladesh’s economy is maintaining resilience amid...

Govt eyes online land registration by 2028

B Mirror Report:  The government has taken a significant...

Al-Arafah Islami Bank held it’s 457th board meeting

The 457th Board meeting of Al-Arafah Islami Bank PLC....